সকালে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু আজ (শুক্রবার) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। 

শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে শীর্ষ অবস্থানেই ছিল ঢাকা।

আজকে ঢাকার দূষণের মাত্রা ১১টা ২৭ মিনিট পর্যন্ত বায়ুদূষণের মাত্রা ছিল ২৬৪, যা সকাল ৮টার দিকে ছিল ২৪২। দ্বিতীয় অবস্থানে আছে লাহোর ২৪৬ আর দিল্লীতে ১৮৪। 

বিশেষজ্ঞরা বলেন, মানের দিক বিবেচনা করলে একিউআই মাত্রা ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।

বেসরকারি বায়ু গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপসের গবেষণা থেকে জানা যায়, গত ৯ বছরের হিসাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর হয়ে থাকে। চলতি বছরের ১৬ নভেম্বর ঢাকার বাতাসের মান বা একিউআই ২৬৯-এ উঠেছিল।

ক্যাপস-এর হিসাবে, গত ৯ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে বায়ুমান সূচকে জানুয়ারির বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর। তবে বছরের ১২ মাসের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাসের বাতাস সব চাইতে অস্বাস্থ্যকর থাকে।

এআর
গত দুই মাসে একদিনও নির্মল বাতাস ছিলো না রাজধানী ঢাকায়। আর গত ৯ বছরে মাত্র ৫০ দিন বিশুদ্ধ বাতাস মিলেছে নগরবাসীর জীবনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েই চলেছে। পরোক্ষভাবে বায়ু দূষণ নীরব ঘাতক...
ঢাকার বাতাসে যেনো বিষ ভেসে বেড়াচ্ছে! শুষ্ক এই মৌসুমে অতীতের সব রেকর্ড ভেঙেছে বায়ু দূষণ। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ থাকছে ঢাকা।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৮৭ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের...
ব্ল্যাক কার্বন, সিসা, ক্রোমিয়ামসহ নানা ধরনের ধাতবের উপস্থিতি মিলেছে রাজধানীর বাতাসে। আছে আর্সেনিকও। এসব ধাতবের উপস্থিতি কারণে কিডনি নষ্ট হতে পারে, হতে পারে ক্যান্সারও বলছেন বিশেষজ্ঞরা। বন, পরিবেশ ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর