নির্মাণাধীন জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন প্রথম জেটি (জাহাজ ঘাট) থেকে রাবনাবাদ নদীতে পড়ে সাইফুল হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।  

নিহত সাইফুল হাওলাদার পায়রা বন্দরের নির্মাণাধীন জেটিতে রড বাঁধার কাজ করতেন। তিনি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেটির ওপর থেকে প্রায় ১৫ ফুট নিচে রাবনাবাদ নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল। তাৎক্ষণিক একই জেটিতে কর্মরত অন্য শ্রমিক ও ডুবুরিরা তাকে নদীতে খুঁজতে থাকেন। প্রায় ৪০ মিনিট পর জেটির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল করিম জানান, মাথার পেছনে আঘাত লাগার কারণে সাইফুলের মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস  
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর