করাচির শপিংমলে ভয়াবহ আগুনে নিহত ১১

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম

পাকিস্তানের করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩৫ জন। শনিবার সকাল ৬টার দিকে আরজে শপিং মল ভবনে এ আগুন লাগে। 

করাচির মেয়র মুর্তজা ওয়াহাব তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অনুসন্ধান প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার করাচির রশিদ মিনহাস রোডে একটি বহুতল শপিং মলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। আহতদের আশপাশের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, এরই মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তের পর আগুনের সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে করাচি পুলিশ। 

জানা যায়, অগ্নিকাণ্ডের শিকার বাণিজ্যিক ভবনটিতে শপিং সেন্টার, কল সেন্টার এবং সফটওয়্যার হাউস ছিল। সেখানে শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে আগুনের খবর প্রথম জানতে পারে ফায়ার ব্রিগেড।

আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর