কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আহত হয়েছে অন্তত পাঁচজন, জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর রাতে কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র আক্রমণ শুরু করে রাশিয়া। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানের তৈরি ৭০টিরও বেশি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া এবং তাদের বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছে। তবে, স্থানীয় সূ্ত্রের খবর, এটি কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। 

আর, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, এই হামলায় ১১ বছর একজন মেয়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এছাড়াও পুরো শহর জুড়ে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। ৭৭টি আবাসিক ভবনসহ প্রায় দুশ’টি ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের মুখপাত্র মাইখাইলো শামানভ বিভিন্ন দিক থেকে রাজধানীর দিকে আসা ড্রোনের বেশ কয়েকটি তরঙ্গ বর্ণনা করেছেন। তিনি জানান, একাধিকবার ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীজুড়ে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের এ সময় নিরাপদ স্থানে যেতে বলা হয়।

বিবিসি জানাচ্ছে, কিয়েভের বিভিন্ন স্থানে ছয় ঘণ্টার অধিক সময় ধরে বোমা হামলা চালায় রাশিয়া। ইউক্রেন বিমান বাহিনী দাবি করেছে, সব ড্রোনগুলোই ইরানের শাহিদ কামিকাজের। অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভের বিভিন্ন অংশে ড্রোন হামলা চালায় রাশিয়া। সূর্য ওঠার সাথে সাথে হামলার তীব্রতা আরও বাড়তে থাকে।

৫২ দিন বিরতির পর, গেলো ১৯ নভেম্বর কিয়েভে বিমান হামলা পুনরায় শুরু করে রাশিয়া। ওই হামলায় কিয়েভসহ বিভিন্ন স্থানে ইউক্রেনীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষয়ক্ষতির এক সপ্তাহ না পেরোতেই আবারও ড্রোন হামলা চালালো রাশিয়া। 

হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর গতির এবং একটি স্বতন্ত্র ডানা বিশিষ্ট। ড্রোনগুলো যদি আকাশে ধ্বংস করা হলেও, এর ধ্বংসাবশেষগুলো প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

একাত্তর/এসি
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর