প্রার্থী ঘোষণার পর খানজাহান আলী-রূপসায় হামলা, বোমা নিক্ষেপ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা) আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

কামাল হোসেনের নেতাকর্মীরা জানান, এমন খবরে রোববার সন্ধ্যায় খানজাহান আলী আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার সমর্থকরা মিলাদের আয়োজন করে। এসময় সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে মন্নুজান সুফিয়ানের সমর্থকরা হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন।

তারা জানান, এসময় হামলাকারীরা আওয়ামী লীগ অফিসে ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ এসে হামলাকারীদের সরিয়ে দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। 

এদিকে রাতে খুলনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশের রূপসার আইচগাতির বাসভবনে বোমা হামলা চালিয়েছে একদল যুবক।

এলাকাবাসীরা জানিয়েছেন, হামলাকারীরা সালাম মুর্শেদীর লোক। সালাম মুর্শেদী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই তার সমর্থকেরা এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া শুরু করেছে।

একাত্তর/এসি
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর