অনিয়মিত অভিবাসন রুখতে জার্মান সীমান্তে কড়াকড়ি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৫১ এএম

অনিয়মিত অভিবাসন রুখতে জার্মান সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং সুইজারল্যান্ডের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের পর দেশটিতে নিয়মিত অভিবাসনের হার ৪০ শতাংশ কমেছে।

জার্মান সংবাদমাধ্যম ভেল্ট আম সনটাগ এ বিষয়ে তথ্য জানতে চেয়ে যোগাযোগ করেছিল ফেডারেল পুলিশের সঙ্গে। পুলিশ জানিয়েছে, অক্টোবর ১৬ তারিখের পর থেকে দিনে ৩০০টিরও কম অনিয়মিত সীমান্ত প্রবেশের ঘটনা লিপিবদ্ধ করেছে তারা। এর আগের ৩০ দিনে এই সংখ্যা ছিল দিন ৭০০ এর কাছাকাছি। খবর ডয়চে ভেলে।

অক্টোবর ১৬ এর আগের ৩০ দিনে এই তিন দেশ এবং অস্ট্রিয়া সীমান্তে মোট ১৮ হাজার ৪৯২ অনিয়মিত প্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে। অস্ট্রিয়া সীমান্তে ২০১৫ সাল থেকেই নিয়ন্ত্রণ রয়েছে।

অন্যদিকে অক্টোবর ১৬ এর পর থেকে ৩০ দিনে মোট অনিয়মিত প্রবেশের সংখ্যা ৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৯ জনে।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার গত মাসে ইউরোপীয় কমিশনকে তিন সীমান্তে নিয়ন্ত্রণ আরোপর কথা জানিয়েছিলেন। এরপর থেকে নিয়ন্ত্রণের সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।

সাক্সনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরমিন শুস্টার ভেল্ট আম সনটাগকে বলেছেন, এই সীমান্ত নিয়ন্ত্রণ ‘প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে’।

পুলিশ অবশ্য এর পেছনে অন্য একটি কারণও দেখছে। হাঙ্গেরি সীমান্তে সার্বিয়াও কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করেছে। বলকান রুটে আসা অনিয়মিত অভিবাসীদের অনেকেরই লক্ষ্য থাকে জার্মানিতে আসার।

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই লাখ ৩৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেশি।

একাত্তর/আরএ
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর