বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ ভারত ও চীনাদের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

চীন ও ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এই দুটি দেশের মালয়েশিয়া ভ্রমণে কোনো ধরনের ভিসা লাগবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন।

সেই সঙ্গে ভিসা ফি বাতিল করার সঙ্গে ভারত ও চীনের জন্য ভিসা উন্নত করার পরিকল্পনা রয়েছে দেশটির। মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। অন্যদিকে সম্প্রতি চীন জানিয়েছে, বিনা ভিসায় মালয়েশিয়াসহ ছয় দেশের নাগরিক তাদের দেশে আসতে পারবেন।

রোববার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এখন থেকে সর্বাধিক এক মাসের জন্য ভারতীয়রা ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ঢুকতে পারবেন। তার বেশি মালয়েশিয়ায় থাকতে হলে ভিসা প্রয়োজন হবে। শুধু ভারত নয়, মালয়েশিয়া এ সুযোগ দিচ্ছে চীনের জন্যেও। ভারতের মতো ১ ডিসেম্বর থেকে চীনারা ওই দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন এবং এক মাস থাকতে পারবেন।

পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালয়েশিয়ায় প্রতি বছর ঘুরতে যান বহু দেশ-বিদেশের পর্যটক। পর্যটন নির্ভর দেশটির আর্থিক উপার্জনের অন্যতম বড় উৎস ভারত ও চীন। পরিসংখ্যান বলছে, মালয়েশিয়ার পর্যটন কেন্দ্রিক বিদেশি মুদ্রা আয়ের উৎসের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চীন এবং পঞ্চম স্থানে রয়েছে ভারত।

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে মালয়েশিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছিল সাড়ে ১০ লক্ষের বেশি। ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল সাড়ে তিন লক্ষের বেশি।

করোনা পর সেই সংখ্যা গিয়ে ঠেকেছে তলানিতে। সেখানে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মোট ৯১ লক্ষ ৬০ হাজার বিদেশি পর্যটক ঘুরতে গিয়েছেন মালয়েশিয়ায়। তাঁদের মধ্যে ছিলেন চীনের ৪,৯৮,৫৪০ জন পর্যটক। ভারতের ২,৮৩,৮৮৫ জন পর্যটক।

এআরএস
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর