খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মী নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং পার হওয়ার সময় কমলাপুরগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শ্রী সুনীল চন্দ্র সুত্রধর। 

সুনীল বলেন, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে, নুর-ই-আলম তৈমুর কানে হেডফোন লাগিয়ে খিলক্ষেত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময়ে কমলাপুরগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে তার স্ত্রীর কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

নিহতের স্ত্রী রুমী আক্তার জানিয়েছেন, তার স্বামী সকালে অফিসে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন।

আরবিএস  
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর