নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, সহকারী দগ্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৭ এএম

অষ্টম দফায় বিএনপির অবরোধ শুরুর আগের রাতে নারায়ণগঞ্জে চলন্ত কাভার্ডভ্যান আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সহকারী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিন বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনারগাঁও ‍উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের শিকার কাভার্ডভ্যানটি টাইলস বহন করছিল।

আহত কাভার্ডভ্যানের সহকারীর নাম সায়মন (২৪)। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায় বলে জানা গেছে।

তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আসাদুর রহমান জানান, রূপগঞ্জ থেকে মদনপুর যাওয়া পথে এশিয়ান হাইওয়ের সড়কের শিংলাব এলাকায় টাইলস বোঝাই চলন্ত কভার্ডভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কভার্ডভ্যানের ভেতরে থাকা সহকারী সায়মন দগ্ধ হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর