রাজধানীতে ট্রেনে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

রাজধানীর রেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তেজগাঁও রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শাহাদাত হাওলাদার (৫০)। তিনি বরগুনা জেলার সদর উপজেলার নুর মোহাম্মদ এর ছেলে।

নিহতের শ্যালক রেজাউল হাওলাদার বলেন, শাহাদাত তেজগাঁও এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে।

তিনি বলেন, রাতে সংবাদ শুনে হাসপাতালে এসে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও ফায়ার স্টেশনের লেডার আজিজুর রহমান বলেন, রাতে তেজগাঁও রেল স্টেশন এলাকায় কোনো এক ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে লোকটি মাথায় আঘাত পান। খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাই।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার  দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

একাত্তর/এসি
রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং পার হওয়ার সময় কমলাপুরগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর