রংপুরে তিনটি আসনে বৈধ প্রার্থী ১৯, বাতিল পাঁচ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে জাপা চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। একই সঙ্গে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ও তিন জনের স্থগিত করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম চলে।

প্রথম দিনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন), রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ), রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। 

এতে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জাপা চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, কাগজপত্রের ক্রটির কারণে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল এবং তিন জনের মনোনয়নপত্র স্থগিত করেন।

রংপুর-১: বৈধ, স্থগিত ও বাতিল

রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির শাহিনুর আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মঞ্জুম আলী, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া ও বাংলাদেশ ওয়াকার্স পার্টির বখতিয়ার হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র।

সকালে মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্রে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে তার মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরে বিকালে মসিউর রহমান রাঙ্গার প্রতিনিধি মেয়ে জুই মালিহা তাস্নিম প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রংপুর-২: বৈধ, স্থগিত ও বাতিল

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল ও জাকের পার্টির মো. আশরাফ উজ জামানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ সরকার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুমনা আক্তার, বিএনএফ’র জিল্লুর রহমানের।

রংপুর-৩: বৈধ, স্থগিত ও বাতিল

রংপুর-৩ আসনে (সদর ও সিটি করপোরেশন) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মণ্ডল, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপল্স পার্টির শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুর রহমান রেজু, স্বতন্ত্র প্রার্থী মোছা. আনোয়ারা ইসলাম রানী (তৃতীয় লিঙ্গ) মনোনয়ন বৈধ হয়েছে। 

মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী এটিএম রাকিবুল বাশার এবং স্থগিত হয়েছে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. একরামুল হকের।

একাত্তর/এসি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  তিনি বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিকেলে রংপুরে জুলাই
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে সোমবার।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর