শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গাছে ধাক্কা, নিহত দুই

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পিএম

শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়ার জানকিখিলা-কেরানীবাড়ী মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার কাড়াগাঁও এলাকার নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (১৯) ও শ্রীবরদীর বালুরচর সিংগারভিটা এলাকার আতাবুর রহমান ওরফে ফকির আলীর ছেলে লাভলু মিয়া (১৮)। আহতের নাম আবু হানিফ আবির (১২)। তিনি জানকিখিলা এলাকার লাভলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, তিন জন উপজেলার শালমারা বাজার থেকে মোটরসাইকেলযোগে শ্রীবরদী বাজারে আসছিল। ওই এলাকায় এলো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান ও লাভলু মিয়া মারা যায়। আহত হয় আবির। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর