নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাট চকগৌরি এলাকায় এই ঘটনা ঘটে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলপ্রধান আশরাফুল ইসলাম বলেন, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আমাদের ধারণা, অবরোধ সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটক করা হবে। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

এর আগেও গত ২৬ নভেম্বর রাতে মহাদেবপুরে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে দাঁড়িয়ে থাকা একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

একাত্তর/পিএজে
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর