সিরাজগঞ্জে কার্ভাডভ্যানে আগুন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ এএম

বিএনপি ও সমমনাদের ডাকা নবম দফার অবরোধের প্রথম দিন রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত পৌনে দশটার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের এ গাড়িতে আগুন দেয়া হয়। আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মূল্যবান মালপত্র পুড়ে গেছে। তবে চালক ও সহযোগীর কোন ক্ষতি হয়নি।

আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ জানান, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি পৌনে দশটার দিকে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিলে সামনে পড়ে। এসময় অবরোধ সমর্থকরা ইটপাটকেল ছুড়লে চালক গাড়ি থামিয়ে দেয়। তখন অবরোধ সমর্থকরা গাড়ির সামনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ। এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।

একাত্তর/আরএ
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর