বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের আঙুলে নেই বিয়ের আংটি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

বচ্চন পরিবারের সাথে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে বি-টাউনে বেশ ভালোই গুঞ্জন চলে আসছে বেশ কিছুদিন ধরে। এর মাঝে গুঞ্জনকে আরও উসকে দিলেন অভিষেক বচ্চন। সম্প্রতি মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা যায় সব ঠিকঠাক থাকলেও অভিষেকের আঙুলে নেই বিয়ের আংটি।

ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায়, বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক বচ্চন।

২০০৭ সালে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন অমিতাভ পুত্র অভিনেতা অভিষেক বচ্চন। বিয়ের পর থেকে কখনও বিয়ের আংটি খুলতে দেখা যায়নি অভিষেককে।

গত মাসে ছিল ঐশ্বরিয়ার জন্মদিনে শুধু একটি ছবি শেয়ার করে ঐশ্বরিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। ছবিতে ঐশ্বরিয়াকে নিয়ে কিছুই লিখেননি তিনি। এরপর থেকে নেটিজেনদের সন্দেহ আরও বাড়তে থাকে।

এছাড়া ঐশ্বরিয়া অক্টোবরে অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে পোস্ট করা ছবিতে ইচ্ছাকৃতভাবেই ক্রপ করে বাদ দিয়েছিলেন ননদ শ্বেতা নন্দার মেয়েকে। ফলে বচ্চন পরিবারের ভেতরকার দ্বন্দ্ব স্পষ্টই হয়ে উঠেছিলো সবার কাছে।

সম্প্রতি সময়ে বিভিন্ন অনুষ্ঠানেও ঐশ্বরিয়া ও অভিষেককে এখন একসাথে দেখা যায় না। এরমাঝে আংটির বিষয়টি যেনো এই সন্দেহকে আরও বাড়িয়ে দিলো।

একাত্তর/পিএজে
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর