পরম-পিয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অনুপম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পিএম

সাতপাকে বাঁধা পড়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী পিয়া চক্রবর্তী। তাদের বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

পিয়া ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। বন্ধু পরমব্রতের সঙ্গে প্রাক্তনের বিয়ে নিয়ে গত কয়েকদিন মুখে কুলুপ এঁটে ছিলেন অনুপম। তবে আর চুপ থাকতে পারলেন না তিনি, মুখ খুলেই ফেললেন।  

সংবাদমাধ্যমকে অনুপম বলেন, হ্যাঁ, শুনেছি বিয়ে হচ্ছে। তবে এই বিষয়ে কিছু বলতে চাই না। তিনি বলেন, বিয়ের বিষয়ে পিয়া বা পরমব্রত কেউই তাকে কিছু জানাননি।

২০১৫ সালে বিয়ে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। ছয় বছর টিকে ছিলো তাদের সংসার। ২০২১-এর ১১ই নভেম্বর যৌথ বিবৃতি দিয়ে বিয়ে ভেঙে যাওয়ার কথা জানান অনুপম-পিয়া।

আর এই জুটির বিয়ে ভাঙার পর পিয়ার সাথে পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্ককে দায়ী করে গুঞ্জন ছড়িয়েছিলো। তখন থেকেই বলা হচ্ছিল, বন্ধুর পত্নীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন  পরমব্রত।

দুই বছর পর পরম-পিয়া বিয়ের পিঁড়িতে বসায় সেই গুঞ্জনের ডালপালার বিস্তার ঘটেছে ব্যাপকভাবে।

নেটিজেনদের অনেকেই বলাবলি করছেন যে, পরম-পিয়ারি বিয়ের খবর সম্প্রতি প্রকাশ্যে এলেও তারা আসলে আগে থেকেই গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।

টালিউডের জনপ্রিয় অভিনেতা ৪৩ বছর বয়সী পরমব্রত অবশ্য এসব নিয়ে কোনো কথাই বলছেন না।

আর সংগীতশিল্পী ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী বিয়ে পরদিন হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ত্রোপচার করে তার কিডনির পাথর অপসারণ করা হয়েছে। 

 

একাত্তর/পিএজে
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
বিচ্ছেদের বেদনাকে পেছনে ফেলে আবার জুটি বাধলেন দেব ও শুভশ্রী। প্রায় ১০ বছর পরে এই জুঁটির অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান। ‘বুক মাই শো’ অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায়...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর