‘অস্বাভাবিক’ আবহাওয়ার বছরে শীত নামবে কবে, তীব্রতা হবে কেমন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

এবার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি একেবারেই অস্বাভাবিক। তীব্র দাবদাহ, তিনটি ঘূর্ণিঝড় হওয়ার পর দেশের একজন আবহাওয়াবিদ বলছেন, জলবায়ু পরিবর্তন ও শক্তিশালী এল নিনোর প্রভাবে আবহাওয়ার এই অস্বাভাবিক পরিস্থিতি থাকবে আগামী এপ্রিল-মে পর্যন্ত।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দেশের কয়েক জায়গায় হতে পারে মৃদু থেকে মাঝারি বৃষ্টি।

সচরাচর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীত জেঁকে বসে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আকাশ মেঘলা থাকায় এবার কয়েকদিন দেরি হচ্ছে।

তবে আগামী সপ্তাহেই অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখের মধ্যে তাপমাত্রা কমে গিয়ে শীত নামার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

তিনি বলেন, আকাশে মেঘ থাকার কারণে রাতের তাপমাত্রা বেড়ে গেছে। যখন এই মেঘ কেটে যাবে, অর্থাৎ সাইক্লোনটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে ১-৩ ডিগ্রি, কোনো কোনো জায়গায় ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে।

চলতি বছর বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে তিনটি ঘূর্ণিঝড়। যা বিগত বছরগুলোর তুলনায় কিছুটা অস্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

সাগরের উষ্ণ হাওয়া আর জলবায়ুর পরিবর্তনের প্রভাবের কারণে এবার শীতকালের স্থায়িত্ব হবে কম।

বজলুর রশীদ বলেন, এ বছরের নয় মাসই অস্বাভাবিক আবহাওয়া। মার্চ-এপ্রিলে দাবদাহ ছিলো, যা পুরোই অস্বাভাবিক আবহাওয়া। বর্ষাকালে অস্বাভাবিক কম বৃষ্টি ছিলো। তার ওপর বাংলাদেশে এবার তিনটা ঘূর্ণিঝড় এসেছে।

‘বিশ্ব উষ্ণায়ন একটা ইস্যু রয়েছে। এর সঙ্গে এ বছর শক্তিশালী ’এল নিনো’ বছর। এটা এপ্রিল-মে পর্যন্ত থাকবে। এর জন্য অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে সামনে আরো কয়েকমাস।  

শীতের মৌসুমে চলতি মাসেই এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ এবং জানুয়ারিতে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আরবি 
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে , ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং...
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আমেজ নিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের অনেক...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর