২০২৩ সালেও বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান নারীর তালিকায় শেখ হাসিনা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান ১০০ নারীর তালিকা প্রকাশ করেছেন প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজনীতিবিদ উরসুলা ফন ডার লিয়েন।

আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তালিকার ৪৬তম অবস্থানে। এই তালিকায় গত বছর তিনি ৪২তম অবস্থানে ছিলেন।

ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট জার্মানির ক্রিস্টিন লগার্দ। তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর চতুর্থস্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মোট ছয়টি ক্যাটাগরির মধ্যে তালিকায় প্রথম চারজনই এসেছেন রাজনীতি ও নীতি ক্যাটাগরি থেকে। আর এই ক্যাটাগরিতে শেখ হাসিনা রয়েছেন নবম স্থানে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ফোর্বস লিখেছে, শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। বিশ্বের নারী প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি সময় দায়িত্বে রয়েছেন।

ফোর্বস লিখেছে, টানা তিনবারসহ চারবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জানুয়ারির নির্বাচনে জিতে পঞ্চমবারের মতো সরকার গঠনের পথে রয়েছেন তিনি। 

২০০৪ সাল থেকে বিশ্বের ক্ষমতাবান ১০০ নারীর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস।

আরবি 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর