ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রিকশা ও রিকশাচিত্র

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

ঢাকার ঐতিহ্যবাহী রিকশাচিত্র এবং রিকশা ইউনেস্কোর আওতাধীন ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় স্থান পেয়েছে। আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় বুধবার এ বৈশ্বিক স্বীকৃতি দেওয়া হয়।

জামদানি বয়নশিল্প, শীতল পাটি বয়নশিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রার বাংলাদেশের পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ এ স্বীকৃতি লাভ করলো।

স্মরণাতীতকাল থেকে চলে আসা অলিখিত রীতি-ঐতিহ্য, নাচ-গান-বাদ্যযন্ত্রসহ বিভিন্ন ধরনের ললিত কলা, সামাজিক রেওয়াজ, আচার-অনুষ্ঠান ও উৎসব, প্রকৃতি সম্পর্কিত লোকজ জ্ঞান, ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সামগ্রী প্রস্তুতির জ্ঞান ও দক্ষতা ইত্যাদি বিষয় অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

বাংলাপিডিয়ার তথ্য বলছে, ১৯১৯ সালের দিকে রিকশা মিয়ানমার থেকে চট্টগ্রামে এসে পৌঁছে বলে কথিত আছে। তবে তখনো ঢাকা এবং অন্যান্য শহরে চট্টগ্রাম থেকে রিকশা আসেনি। ঢাকায় রিকশা আসে কলকাতা থেকে। কলকাতায় রিকশা প্রথম প্রচলিত হয় বিশ শতকের তিনের দশকে।

নারায়ণগঞ্জ এবং নেত্রকোণা (ময়মনসিংহ) শহরে বসবাসরত ইউরোপীয় পাট রপ্তানিকারকরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ১৯৩৮ সালে প্রথম কলকাতা থেকে রিকশা আমদানি করে। এই যান ঢাকার অধিবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল জাগায়, সে সময় ঢাকার লোকেরা ঐতিহ্যগত ঘোড়ার গাড়ি, পালকি এবং শহরের খালে নৌকা ব্যবহার করতেন। শুরুর দিকে ‘সাইকেল রিকশা’ গ্রহণযোগ্য বাহন হিসেবে তেমন জনপ্রিয়তা অর্জন করেনি।

পৌরসভার রেকর্ড মতে, ১৯৪১ ও ১৯৪৭ সালে ঢাকা শহরে রিকশার সংখ্যা ছিলো যথাক্রমে ৩৭ এবং ১৮১। ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী ঢাকার জনসংখ্যা ছিলো মাত্র চার লাখ। কিন্তু ১৯৯৮ সালে, শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৮০ লাখে গিয়ে দাঁড়ায় এবং নিবন্ধভুক্ত রিকশার সংখ্যা দাঁড়ায় এক লাখ ১২ হাজার ৫৭২-এ। সে বছর বাংলাদেশের অন্য সব জেলায় রিকশার সংখ্যা ছিলো দুই লাখ ৭৪ হাজার ২৬৫ এবং দেশের গ্রামাঞ্চলে এর মোট সংখ্যা ছিলো ৯১ হাজার ৪০।

ঢাকায় রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই রিকশাচিত্রের সূত্রপাত হয়। এ শিল্পের যাত্রা প্রবীণ ও বিখ্যাত শিল্পী আর কে দাস, আলী নূর, দাউদ উস্তাদ, আলাউদ্দিন ও কাশেমদের হাত ধরে। এরপর বংশানুক্রমিকভাবে এ পেশা বর্তমান রূপে এসেছে।

বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ, দয়াগঞ্জ, নারিন্দা, লক্ষ্মীবাজার ও বংশালে ৮ থেকে ১০ জন রিকশা চিত্রশিল্পী আছেন। এদের কেউ ৪০ থেকে ৫০ বছর আবার কেউ পারিবারিক সূত্রে ২০ থেকে ২৫ বছর ধরে আছেন রিকশাচিত্রের সঙ্গে।

রিকশাচিত্রের শুরুতে বিভিন্ন লোকপ্রিয় পৌরাণিক ঘটনা ও ধর্মীয় বিষয় আঁকা হতো- যেমন মুসলিম উপাখ্যানের দুলদুল, পঙ্খিরাজ ঘোড়া বোরাক, বিভিন্ন আরব্য রজনীর উপাখ্যান, আলাদিনের প্রদীপ ও দৈত্য, রাজকন্যা, রাজপ্রাসাদ, মানুষ মুখো বাঘ, সিংহ, শেয়াল, বানরসহ বিভিন্ন ফুল, প্রাকৃতিক দৃশ্য, তাজমহল, পালকি ও গ্রামীণ জনপদ।

সময়ের সঙ্গে রিকশাচিত্রের বিষয় পাল্টাতে শুরু করে। ভাষা আন্দোলন, মার্শাল ল’, ছয় দফা, উনসত্তর ও মুক্তিযুদ্ধের নানা চিত্রপট রিকশাতে রূপ দিলে তা জনপ্রিয় হয়ে ওঠে। স্বাধীনতার পর বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার, নায়ক-নায়িকাদের ছবি তুমুল জনপ্রিয়তা পায় রিকশাচিত্রে- যার রেশ এখনো রিকশাগুলোতে দেখা যায়।

গত ছয় বছর ধরে রিকশাচিত্রকর্মের নিবন্ধন ও স্বীকৃতির প্রক্রিয়া চললেও তা ব্যর্থ হয়। তবে ২০২২ সালে আবারও জমা দেওয়ার সুযোগ পাওয়া গেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সম্পূর্ণ নথিটি নতুনভাবে বানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সচিব খলিল আহমদ এ অর্জনকে বাংলাদেশের জন্য বিরল সম্মান হিসাবে আখ্যা দিয়েছেন। তারা নিবন্ধন ও স্বীকৃতি প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখায় পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর ও প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসকে অভিনন্দন জানান।

গত ১৫ নভেম্বর ৪২তম সাধারণ পরিষদের সভায় বাংলাদেশ ইউনেস্কো নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর