৩৩৮ ওসি বদলের প্রস্তাবে ইসির অনুমোদন 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার সপ্তাহ আগে সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

পুলিশ সদর দপ্তরের তৈরি করা প্রস্তাবের ওপর বৃহস্পতিবার এ অনুমোদন দেয়া হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন সামনে রেখে ইসির নির্দেশনা অনুযায়ী ৩৩৮ থানার ওসি পাল্টে ফেলতে প্রস্তাব তৈরি করে পুলিশ সদর দপ্তর। এর আগে ৩৩টির ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে পাঠায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বেশিরভাগ থানার ওসিদের বদলি করা হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হয়হয় আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি।

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে তফসিল ঘোষণার পরই থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করার পদক্ষেপ নেয় কমিশন।

সারাদেশের ৬৫২ থানায় যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় রয়েছেন, প্রথমে তাদের এবং পরে অন্য ওসিদের বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

গত ৫ ডিসেম্বরের মধ্যে ওসি বদলের প্রস্তাব পাঠাতে মন্ত্রিপরিষদ সচিব ও পুলিশ প্রধানকে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন, পরে আরো তিন দিন সময় বাড়িয়ে করা হয় ৮ ডিসেম্বর।

এদিকে ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির প্রস্তাবও এসেছে নির্বাচন কমিশনে। গত সোমবার দেশের আট বিভাগের ৪৭ ইউএনও বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি।

যেসব ইউএনও বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় আছেন তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব পাঠাতে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

আরবি 
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর