ইরাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের কাছে একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।  

শুক্রবার রাতে দেশটির কুর্দিস্তানে অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক ভবনে সোরান ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ এবং শিক্ষার্থীরা থাকতেন। 

স্থানীয় কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাও’র ভিডিও ফুটেজে ওই ভবনের সামনে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা গেছে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ঘটনায় ১৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরবিএস  
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর