ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব ঘুচে গেছে: তথ্যমন্ত্রী

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পিএম

বাংলাদেশে ভোট নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছিলো তা ঘুচে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ যে দেশগুলোর সাথে দূরত্ব ছিলো, সেই দূরত্ব ঘুচে গেছে।’

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ বছরের শুরু থেকেই সরব ছিলো যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ভোট উৎসাহিত করার কারণ দেখিয়ে গত মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা দেশটি।

এরি মধ্যে একের পর এক বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা। নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেন তারা।

কিন্তু গত ১৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের তৎপরতা দৃশ্যত কমে এসেছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গত শুক্রবার যুক্তরাষ্ট্র যে ১৩টি দেশের জন্য স্যাংশন ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই তালিকায় বাংলাদেশ নেই।

বিএনপি নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছিলো যে, বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশের ওপর স্যাংশন দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন স্যাংশনের তালিকায় বাংলাদেশকে না দেখে হতাশ তারা।  

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল করতে এক তারেক রহমানই যথেষ্ট। আর আন্ডারগ্রাউন্ড দলের সাথে কোনো আলোচনা হবে না। 

সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গোপন স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিভিন্ন হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করছেন।

আর গত ২৮ অক্টোবর থেকে চলা এই হরতাল অবরোধ কর্মসূচির নামে প্রায় ৩০০ যানবাহনে আগুন দেয়া হয়েছে।    

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি আদায়ে গুহা থেকে নির্দেশনা দেয় না। কোথাও পেট্রোলবোমা নিক্ষেপ করে না।

‘বিএনপি জামায়াত মানবতার শত্রু তাদের রুখে দিতে হবে,’ বলেন তিনি।

বিএনপি কার্যালয় তালাবন্ধ থাকা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার তাদের কার্যালয়ের তালা দেয়নি। আসলে তাদের কার্যালয়ের তালা খোলার মতো কেউ নেই। 

আরবি 
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর