ইউক্রেনে দুই মাইন বিধ্বংসী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সমুদ্র সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করার জন্য ইউক্রেনকে দুইটি মাইনহান্টার যুদ্ধজাহাজ দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নৌবাহিনী রয়েল নেভির বরাত দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, জাহাজগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণ সাগরে রপ্তানিপথ পুনরায় খুলতে সহায়তা করবে। কিন্তু কীভাবে জাহাজ দুটি কৃষ্ণ সাগরে প্রবেশ করবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

প্রতিরক্ষা সচিব বলছেন, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সমর্থন করতে নরওয়ের সঙ্গে জোট বেঁধেছে যুক্তরাজ্য। রাশিয়ার আগ্রাসন থেকে যুক্তরাজ্যের পাশাপাশি ইউক্রেনকে রক্ষা করতে চায় নরওয়ে।

গ্রান্ট শ্যাপস বলেছেন, যুক্তরাজ্য, নরওয়ে ও আমাদের মিত্ররা ইউক্রেনের সামুদ্রিক সক্ষমতাকে শক্তিশালী করার জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করেছে। ব্রিটিশ নৌবাহিনী ইউক্রেনীয় ক্রুদের কীভাবে জাহাজগুলো ব্যবহার করতে হয়, সে বিষয়ে আগেই প্রশিক্ষণ দিয়েছে। তবে কৃষ্ণসাগরে প্রবেশ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

গত ছয় মাসে ক্রিমিয়াতে রাশিয়ার কৃষ্ণসাগরের নৌবহরকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার সফলভাবে করেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার নৌবাহিনী দেশটির কৃষ্ণসাগরীয় বন্দরগুলো অবরোধ করে, যার ফলে শস্য রপ্তানিতে জটিলতায় পড়ে কিয়েভ। ওই সময় ইউক্রেনের ২০ মিলিয়ন টন শস্য বন্দরগুলোতে আটকা পড়ে। ইউক্রেন সূর্যমুখী তেল, বার্লি, ভুট্টা ও গমের মতো ফসলের জন্য বিশ্বের বৃহত্তম সরবরাহকারী।

২০২২ সালের জুলাইয়ে, তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্মত হয়। যেখানে বলা হয়েছিল ইউক্রেন তার কৃষ্ণসাগর বন্দর থেকে নিরাপদে শস্য রপ্তানি করতে পারবে। চলতি বছরের জুলাইয়ে সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া।

এদিকে, ইউক্রেনকে সহায়তা করা নিয়ে মার্কিন সিনেটের সঙ্গে বাইডেনের সংঘাত চলছে। ইউক্রেন ও ইসরায়েলকে দেওয়ার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজের এখনো অনুমোদন দেয়নি মার্কিন সিনেট। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সঙ্গে সামরিক ও আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর