ইউক্রেন যুদ্ধের পরিণতি পাল্টাতে পারবে না যুক্তরাষ্ট্র: পেসকভ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম

ইউক্রেনকে আরও কয়েক শত কোটি ডলার দিয়েও যুক্তরাষ্ট্র যুদ্ধের গতি পাল্টাতে পারবে না বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে এ মন্তব্য করলো। খবর রয়টার্স’র।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটনে জেলেনস্কির বৈঠকগুলোর ওপর নিবিড় নজর রাখবে মস্কো।

নিয়মিত সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, সবার অনুধাবন করা জরুরি যে, শত কোটি ডলার ইউক্রেনকে দেওয়ার পরও তা যুদ্ধক্ষেত্রে কোনও সাফল্য নিয়ে আসবে না।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেশনাল নেতাদের কাছে সহযোগিতার আহ্বান জানাবেন জেলেনস্কি। হোয়াইট হাউজের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলার তহবিল চাওয়া হয়েছে কংগ্রেসের কাছে। কিন্তু রিপাবলিকানরা এই তহবিল ছাড়ে সম্মত হচ্ছেন না।

পেসকভ আরও বলেছেন, ইউক্রেন নিজের দেশের অর্থনীতিতে যে শত কোটি ডলার আনতে চাইছে, এগুলোর পরিণতিও আগের মতোই হবে। এতে রণক্ষেত্রের পরিস্থিতি পাল্টাবে না, বিশেষ সামরিক অভিযানের অগ্রগতিও ঠেকাতে পারবে না।

ইউক্রেনে আক্রমণকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে আসছে। মস্কোর দাবি, ইউক্রেন তাদের নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হওয়ার কারণে দেশটিকে নিরস্ত্রীকরণ করতে এই অভিযান পরিচালনা করছে।

ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্রদের দাবি, রাশিয়া কোনো উস্কানি ছাড়াই একটি যুদ্ধ শুরু করেছে এবং এর লক্ষ্য ভূখণ্ড দখল। পেসকভ বলেছেন, রণক্ষেত্রে ইউক্রেনের ব্যর্থতায় জেলেনস্কির অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর