বিজয় দিবসে র‌্যালি করতে চায় বিএনপি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

বিজয় দিবসে শোভাযাত্রা করতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়েছে বিএনপি।

দলটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান বুধবার ঢাকার পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দলীয় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে চিঠি দেন। তবে, পুলিশ কমিশনার না থাকায় আবেদন পত্রটি গ্রহন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।  

নিতাই রায় চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি৷ সেটা হচ্ছে, বর্ণাঢ্য র‍্যালি আমরা করতে চাই, পল্টন অফিস থেকে মগবাজার পর্যন্ত। এই বিজয় দিবসের র‍্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের ওখানে এসেছি৷

তিনি বলেন, তবে তিনি না থাকায় অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করে নিয়েছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিলো। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এরপর থেকে বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ দিয়ে আসছে। এ বাইরে গত ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবন্ধনের কর্মসূচি ছিলো তাদের। এবার বিজয় দিবসে তারা করতে চাইছে শোভযাত্রা।

কেএসএইচ
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর