ভোটে অংশ নিয়ে ‘নির্বাচন সফল করলে’ জিএম কাদেরকে হত্যার হুমকি 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

ভোটে অংশ নিয়ে আসন্ন নির্বাচন সফল করলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। 

মোবাইল ফোনে ওই হুমকি পাওয়ার পর জিএম কাদেরের পক্ষে বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জিএম কাদেরের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে চেয়ারম্যানকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে।

‘উক্ত ব্যক্তি কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয় স্বজনদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।’

আর এই অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ‘জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে’ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিএম কাদেরের পক্ষে জিডি করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান।

সাধারণ ডায়েরিতে হুমকিদাতার একটি মোবাইল ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। মোবাইল নম্বরটি পর্তুগালের।

জিএম কাদেরের নেতৃত্বে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম কাদের।

আরবি 
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এক পোলিং এজেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপা নেতা শেরিফা কাদেরসহ ১৯ জনের...
গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং তাকে দ্বায়িত্ব পালন করতে আর কোনো বাধা নেই বলে আপিল বিভাগের এক আদেশের পরিষ্কার হয়ে গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর