ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ এএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

ইন্ডিয়া টুডের প্রতিবাদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালে মহারাষ্ট্রের মধ্যাঞ্চলীয় নাগপুর জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া'র একটি কারখানার গাড়ি পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে। কারখানাটি শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা খাতের রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়। 

বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বিস্ফোরণের কারণ জানতে এরইমধ্যে তদন্ত নেমেছে পুলিশ।

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর