বিজয় দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেয়া হয় এবং ওষুধ বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ’র পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বিজয় অর্জিত হয়েছে, তা এখন ফুল ফসলে পরিপূর্ণ। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে উন্নয়ন ও অগ্রগতির জোয়ার। সেই ধারাবাহিকতায় কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র নেতৃত্বে হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। 

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিক্রয় মো. মোখলেছুর রহমান মারুফ, হাকীম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  হাকীম মো. খোরশেদ আলমসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরবিএস
পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর