অসহযোগের মধ্যেই ২৪ ডিসেম্বর অবরোধ বিএনপির

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

সরকার পতনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘোষণা করে আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধও ডেকেছে বিএনপি।

বুধবার অজ্ঞাত স্থান থেকৈ অনলাইন সংবাদ ব্রিফিং করে কর্মসূচি ঘোষণা করন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ করবে তার দল। এছাড়া ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার থেকে সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

কয়েক দফা অবরোধ-হরতালের পর এবার ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।

অসহযোগের ব্যাখ্যা দিয়ে রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। লেনদেন এড়িয়ে চলুন।’

এছাড়া মামলায় অভিযুক্ত বিএনপির নেতাকর্মীদের আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকারও আহ্বান তিনি।  

একাত্তর/কেএসএইচ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর