পটুয়াখালী-৪ আসন ঝুঁকিপূর্ণ: জেলা প্রশাসক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেছেন, বরিশাল বিভাগের সবচেয়ে ঝুকিপূর্ণ আসন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী)। ইতিমধ্যে এ আসনে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় এ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এসময় সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়ে তিনি সকল কর্মকর্তাদের সঠিক নিয়মে দায়িত্ব পালনের আহ্বান জানান। কারও বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও জানান জেলা প্রশাসক।

কলাপাড়ায় এক হাজার ৫১৭ জন কর্মকর্তাকে ভোট উপলক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। সকালে এ কর্মশালার উদ্ভোদন করেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. ফারুক উল হক, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

বর্তমানে পটুয়াখালী-৪ আসনে ছয়জন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. মহিব্বুর রহমান, স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের মো. মাহবুবুর রহমান, ‘ট্রাক’ প্রতীকের আব্দুল্লাহ আল-ইসলাম লিটন, ‘মশাল’ প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের আ. মন্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকের জাহাঙ্গীর হোসাইন।

একাত্তর/আরএ
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর