নির্বাচনে কোনো গোলযোগ সহ্য করা হবে না: ইসি আহসান হাবিব

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কোনো প্রকার গোলযোগ বা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না।

তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার রয়েছে নির্বাচন কমিশনের। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্বমূলক আচরণ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নির্বাচন কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রার্থীরা কেউ আচরণবিধি ভাঙলে তাকে সতর্ক করা হচ্ছে। এরপরেও কেউ না শোধরালে প্রার্থিতা বাতিল করা হবে।

তার মতে, নির্বাচনে যেনো ভোটাররা কেন্দ্রে আসেন সে ব্যাপারে প্রার্থী এবং নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টা দরকার। স্বচ্ছ ভোটের স্বার্থে সাংবাদিকদের গোপন কক্ষ ছাড়া ভোটকেন্দ্রের সবখানে যাতায়াতের অধিকার দেয়া হয়েছে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি ময়নুল হোসেন, পুলিশ কমিশনার তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার সাইদুর রহমান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ও জেলা নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ।

একাত্তর/আরএ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর