সীমান্তে সাত আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চকপাড়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে সাতটি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯৩ রাউন্ড গুলিসহ রুমি বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সীমান্তে এ ধরনের চোরাকারবারিদের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। 

আটক রুমি বেগম শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।

বিজিবি জানায়, বুধবার অস্ত্রের দু'টি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে একটি টহল দল কয়লাবাড়ি বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোস্ট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এসময় ওই নারীর কাছে থাকা শুঁটকি মাছের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়। 

একই সময় চকপাড়া বিওপির সীমান্ত এলাকায় অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে অপর একটি দল ঊনিশবিঘি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে একটি বস্তায় তল্লাশি করে ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের এ চালান চোরাকারবারিরা দেশে নিয়ে আসে বলে জানায় বিজিবি।

বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান জানান, এ ধরনের ভারী অস্ত্রের গুলি উদ্ধারের পর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

আরবিএস
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর