ট্রেনে নাশকতায় উদ্বিগ্ন ফ্রান্স-অস্ট্রেলিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার আগুনে চারজনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশন ও ফ্রান্স দূতাবাস।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন ও ফ্রান্স দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা এ বিষয়ে শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার ভোরে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। ট্রেনের সাতটি বগি পুড়ে যায়। একটি বগি থেকে মা-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেছেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুতেই গ্রেপ্তার করা হবে।

সরকারের পতন ও ভোট ঠেকাতে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচির মধ্যে বাসে ট্রেনে আগুনের ঘটনা চলছেই।

গত কয়েকদিনে অন্তত ছয়টি ট্রেনে নাশকতা ঘটানো হয়েছে। এর মধ্যে লাইন কেটে ফেলা, বগিতে আগুন দেওয়াসহ বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ।

তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

তবে ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে। গত ২৮ অক্টোবর থেকে আগুন দেয়া হয়েছে প্রায় ৩০০ যানবাহনে।

মঙ্গলবার ভোরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়। নাশকতার ওই আগুনে পুড়ে নিহত হন মা, শিশুসহ চারজন। এর আগে নাশকতাকারীরা গাজীপুরে রেল লাইন কেটে ফেললে দুর্ঘটনা পড়েন ট্রেন। সেখানে মানুষের প্রাণহানি ঘটে।

আরবি 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর