অংশগ্রহণমূলক ভোটের কথা আর নেই: সিইসি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের পক্ষ থেকে এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বরং তারা ভোটকে ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।

আর কোনো আসনের কোনো কেন্দ্রে একটা ভোট কারচুপি হলে সেই কেন্দ্রে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেয়া হবে বলে প্রার্থীদের সাবধান করে দিয়েছেন সিইসি।

শনিবার বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

বৈঠকে বিদেশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সরকারের নীতি নির্ধারকদের বৈঠকের কথা উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রীদের সঙ্গে মিটিং করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন। অ্যাম্বাসেডর সাহেবরা, জাতিসংঘের প্রতিনিধিরা আমাদের সাথেও মিটিং করেছে বহুবার।

‘আমেরিকার অ্যাম্বাসেডর বলেন, ইইউয়ের অ্যাম্বাসেডর বলেন, জাপান, অস্ট্রেলিয়া বাদ নেই। তারাও মিটিং করেছেন।’

সিইসি বলেন, ‘তাদের একটা কথাই, দাবিটা কিন্তু খুব অল্প এখন। ওই কথাটা এখন আর চলবে না, যে অংশগ্রহণমূলক কথাটা এখন নেই। এখন যে নির্বাচনটা হতে হবে, এ সম্পর্কে বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কোনো পক্ষপাতিত্বের সুযোগ যেনো না থাকে।’

কারচুপি হলে ভোট বন্ধ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট কারচুপির খবর এলে সেই কেন্দ্রে ভোট নেয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এটা আপনারা যদি কেউ কোনো রকম ব্যত্যয় সৃষ্টি করেন, হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবর পেয়ে যাবো।

‘সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে, ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। 

‘সকাল আটটায় যদি হয়, নয়টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেবো। কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে। আমরা অপেক্ষা করবো না।’

এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে প্রার্থীদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন সিইসি হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘কাজেই আপনাদের সহযোগিতা আমাদের লাগবেই। আমরা হাতজোড় করে আপনাদের কাছ থেকে এই সহযোগিতা চাইতেছি। আপনারা সহযোগিতা করবেন।

‘অনেকেই বলবেন, প্রশাসন সবসময় সরকারি দলের সঙ্গে পক্ষপাতিত্ব করে থাকে। এ ধরনের একটা ধারণা দেয়া হয়ে থাকে। কিন্তু যদি সকলেই সচেতন হয়ে থাকেন, তাহলে এটা সম্ভব নয়।’  

প্রার্থীদের নিয়ে বৈঠকের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আজকে এ কারণেই এসেছি, আপনাদের কাছ থেকে প্রুতিশ্রুতি পেতে যে, নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। আপনারা সহযোগিতা করবেন।’

আরবি 
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর