গাঁজাসেবীদের নির্বাহী আদেশে ক্ষমা করছেন বাইডেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

সাজা খাটছেন এমন ১১ জনসহ কয়েক হাজার গাঁজাসেবী ও এ বিষয়ক মামলায় অভিযুক্তদের নির্বাহী আদেশে ক্ষমা করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

শুক্রবার বিপুল সংখ্যক গাঁজাসেবী মানুষকে নির্বাহী আদেশে বাইডেন ক্ষমা করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানায়। খবর এপি’র।

ওই ১১ জন সম্পর্কে হোয়াইট হাউস বলেছে, তারা মাদক সংক্রান্ত অপরাধে সাজা ভোগ করছেন। তবে তাদের অপরাধ সহিংসতামূলক নয়।

ক্ষমা প্রদানের এ সিদ্ধান্ত ‘বাস্তবতার নিরিখে ন্যায়বিচারের প্রতিশ্রুতি’ বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গাঁজার ব্যবহার ও সেবন নিয়ে যে অপরাধের চিত্র দেখা যাচ্ছে- এটি বেকারত্ব, আবাসন এবং শিক্ষা খাতের সব সুযোগসুবিধা পেতে অযথাই বাধা হিসেবে দেখা দেয়।’

বাইডেন বলেন, ‘গাঁজা নিয়ে আমাদের ব্যর্থ কর্মপদ্ধতির কারণে বহু জীবন হুমকির মুখে পড়েছে। এসব ভুল শুধরে নেওয়ার এখনই সময়।’

তিনি বলেন, ‘গাঁজা সেবন ও এর আসক্তির কারণে একজনকেও ফেডারেল কারাগারে বন্দি করে রাখা উচিত নয়। এমনকি স্থানীয় কারাগারেও নয়।’

২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের আগ মুহূর্তে বাইডেন ক্ষমা প্রদানের যে ঘোষণা দিয়েছিলেন, শুক্রবার তারই বাস্তবায়নের তথ্য জানাল হোয়াইট হাউস। এর ফলে কয়েক হাজার মানুষ কোর্ট-কাচারির বেড়াজাল থেকে মুক্তি পাবে। তবে কতজনকে ক্ষমা করে দেওয়া হচ্ছে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ফাঁদে টালমাটাল বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে লাগসই ব্যবস্থার কৌমল ঠিক করতে ব্যস্ত বিভিন্ন দেশের নীতি নির্ধারক। ট্রাম্পের শুল্ক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর