যুক্তরাষ্ট্রের কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাকসনর্ট শহরে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের মালিকানাধীন একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। এই কারখানায় সামরিক এবং বিধ্বংস কাজে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে।

বার্তা সংস্থা এএফপির খবরে স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, বিস্ফোরণে কারখানার বিশাল ক্যাম্পাসের একটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। কয়েক মাইল দূরে থাকা বাড়িগুলো কেঁপে উঠে এবং ধ্বংসাবশেষ উড়ে যায়।

হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেন, প্রথমে ১৮ জনের মৃত্যুর  কথা বলার পর আমরা ঘটনাস্থলে অন্য দুই জনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ঘটনাস্থলে তাদের গাড়ি এবং ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে।

এক বিবৃতিতে, কোম্পানিটি বিস্ফোরণটিকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে।

তবে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর কর্মকর্তা ব্রাইস ম্যাকক্র্যাকেন শনিবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে জানতে কর্তৃপক্ষ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে  কাজ করছে।

ডেভিস এর আগে বলেছেন, আমি কি বলতে পারি যে আমরা খারাপ কর্মকাণ্ডের ধারণা বাদ দিয়েছি? আমরা সে সম্পর্কে উত্তর দিতে পারি না। সেই উত্তরটি পেতে হয়তো দিন, সপ্তাহ বা মাস লাগতে পারে।

শেরিফ বলেন, কর্তৃপক্ষ ধীরে ধীরে বিস্ফোরণের স্থান পর্যালোচনা করছে এবং যখনই তারা বিপদের ঝুঁকি অনুভব করছে তখনই বোমা বিশেষজ্ঞদের ডেকে আনা হচ্ছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত ও পরিচয় নিশ্চিত করা হবে।

একাত্তর/আরএ
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান পাঠানোর জন্য ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’-এর কাছে এক ভয়াবহ বিস্ফোরক চক্রান্তের নজির সামনে...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ১৭ জন। 
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর