মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের ফায়দা নেয়া চলবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের ফায়দা নেয়া কোনভাবেই মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি নাশকতাকারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নাশকতা করছে। আন্দোলনের নামে মানুষ মেরে বিএনপি নির্বাচন বন্ধের ফায়দা লুটবে, সেটা মেনে নেওয়া হবে না।’

বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, মানুষ পুড়িয়ে কী অর্জন করছে তারা, এটাই আমার প্রশ্ন। আমরা চাই সংঘাত বন্ধ হোক। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে নির্বাচনী ফায়দা করবে, এটা এদেশে চলবে না। এই অন্যায় কখনও মেনে নেওয়া যাবে না। 

গণভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের নামে কোন সংঘাত, সহিংসতা বরদাশত করা হবে না। সবাই যার যার ধর্ম পালন করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘সবার সমান অধিকার নিশ্চিত হয়- এমন একটা সমাজব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।’

সব ধর্মের মূল কথা শান্তি আর মানবকল্যাণ। সেটি মেনে চললেই ধর্মে ধর্মে বিভাজন থাকবে না, হবে না ধর্মীয় সংঘাত, মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কিন্তু রাজনীতির নামে অমানবিকতার চরম দৃষ্টান্ত দেখছে বিশ্ব। বাংলাদেশেও মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে সেই রাজনৈতিক স্বার্থে।

বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কেক কাটছেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি।

বিশ্বের সব খ্রিস্টান ধর্মের মানুষকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে। এসময় প্যালেস্টাইনে ইসরাইলের চালানো হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ যে বিশ্বে অনন্য নজির গড়েছে সেটি কোনভাবেই যাতে নষ্ট না হয়, সবার প্রতি সে আহবান জানান শেখ হাসিনা।

বছরের শেষ উৎসব শুভ বড়দিন। একদিন আগেই গণভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে ছোটবোন শেখ রেহানাকে সাথে নিয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি।

 

একাত্তর/জো
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর