স্বতন্ত্র প্রার্থী সোমনাথের পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পিএম

ময়মনসিংহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। তার পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণে ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আচরণবিধি লঙ্ঘনের গুরুতর সব ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

পরিবহণ ও অটো রাইস মিল ব্যবসায়ী সোমনাথের প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের মধ্যে, স্থানীয় প্রশাসন বসে আছে অন্য প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার আশায়।  

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, 'অর্থ বিতরণের ঘটনা গুরুতর আচরণবিধি লঙ্ঘন। কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।'

স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে অর্থ বিতরণ করা হচ্ছে। ইমেজ: দেলোয়ার হোসেনের ফেইসবুক পোস্ট থেকে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। কিন্তু ময়মনসিংহ-৩ আসনে দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। 

মনোনয়নবঞ্চিত সোমনাথ বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হন। তিনি লড়ছেন ট্রাক মার্কা নিয়ে।

সোমনাথের পক্ষে বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন। অর্থ বিতরণের ছবি তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকেই প্রথম আপলোড করা হয়েছে। 

ছবির সঙ্গে দেলোয়ার লিখেছেন, 'গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে বিভিন্ন স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জননেতা সোমনাথ_সাহা দাদার পক্ষে মতবিনিময় করি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করি।' 

দেলোয়ারের পোস্টে অন্তত দুইটি ছবি দেয়া হয়েছে, যেখানে অর্থ বিতরণের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। 

তবে অর্থ বিতরণের মতো আচরণবিধি লঙ্ঘনের গুরুতর ঘটনা সামনে এসে পড়ায় এখন দায় নিতে চাচ্ছেন না সোমনাথ। 

তিনি বলেন, 'আমার পক্ষে কেউ অর্থ বিতরণ করলে, সেখানে আমার কী করার আছে! আমাকে ক্ষতি করার জন্যও তো করতে পারে।' 

অর্থাৎ সোমনাথ এখন দেলোয়ারকে নিজের লোক বলে মানতে চাচ্ছেন না। অথচ গৌরিপুরে দেলোয়ার-সোমনাথের রসায়ন অজানা নয়। এমনকি দেলোয়ার নিজেও তা অস্বীকার করছেন না। 

দেলোয়ার হোসেন বলেন, 'আমি সোমনাথ দাদার হয়ে অনেক আগে থেকেই কাজ করি এবং এবারের ভোটে আমি দাদার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি।' 

সোমনাথের সমর্থন নিয়ে একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে নিজের পরাজিত হওয়ার কথাও জানান দেলোয়ার। 

তবে অর্থ বিতরণকে আচরণবিধি লঙ্ঘন বলে মানতে চান না তিনি। দেলোয়ার বলেন, 'আমি বিভিন্ন মানুষকে অনুদান দেয়, এবারও দিয়েছি।' 

আচরণবিধি ভেঙে সোমনাথ সাহার পক্ষে মোটরসাইকেল মহড়া। ইমেজ: দেলোয়ারের ফেইসবুক পোস্ট থেকে।

এই দেলোয়ারের ফেইসবুকেই পোস্ট করা হয়েছে অসংখ্য মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়ার ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সন্ধ্যার পর গ্রামের একটি রাস্তা দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে 'ট্রাক' স্লোগান দিতে দিতে যাচ্ছেন সোমনাথের সমর্থকরা। 

হর্ন বাজিয়ে বেপরোয়াভাবে চালিয়ে, বাইকের শব্দ বাড়িয়ে প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে বসে শোভাযাত্রা করছেন। 

আরবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর