অনিয়মকারীদের সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:২৮ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশে যারা অনিয়ম করে ব্যবসাপ্রতিষ্ঠান চালাচ্ছেন রূপগঞ্জের ঘটনায় মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করে তাদের সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

কাদের বলেন, করোনার টিকা যেভাবে আসছে তাতে দেশে টিকার সংকট হবে না। কৃত্রিম সংকট নিয়ে যারা কথা বলছেন তারা আসলে করোনা নিয়ে রাজনীতি করছেন।

করোনায় পার্শ্ববর্তী দেশ ভারতে দ্বিতীয় ঢেউ এর তুলনা করে ওবায়দুল কাদের বলেন, জীবন-জীবিকার মধ্যে সমন্বয় করে করোনা মোকাবেলা করছে সরকার। দেশে করোনা রোগী বাড়লেও অক্সিজেনের সংকট নেই।

আরও পড়ুন: জেল-জরিমানা করে করোনা সংক্রমন কমানো যাবে না: মির্জা ফখরুল

এসময় দেশের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে অক্সিজেন ক্নসেনট্রেটর, হাইফ্লো নজেল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।



একাত্তর/আরএ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর