প্রধানমন্ত্রীর ছবি সম্পাদনা করে ভোট চাওয়ায় আওয়ামী লীগ নেতাকে শোকজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্পাদনা করে তার হাতের ওপর ঈগল বসিয়ে ভোট চাওয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এক আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধানী কমিটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান করেছেন এমন কাণ্ড।

গত ২২ ডিসেম্বর তিনি তার ফেসবুক প্রোফাইলে লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সালাম নিন, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসকে ঈগল প্রতীকে ভোট দিন।’ ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে তার হাতের ওপর ঈগল যুক্ত করেন ।

এ ঘটনায় মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ এবং বুধবার দুপুরে নির্বাচনী অনুসন্ধানী কমিটির দপ্তরে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম।  

তথ্যটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তাকারী সিরাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের পোস্ট সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(৩) বিধির লঙ্ঘন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি লিখিতভাবে ভুল স্বীকার করলে তাকে সর্তক করে ছেড়ে দেয়া হয়।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বলেন, কাজটি আমার উচিত হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। এ বিষয়ে আদালতে জবাব দেয়া হয়েছে।

গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মণ্ডল জানান, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় অনুসন্ধান কমিটি তার বিরুদ্ধে শোকজ করেছে। আমরাও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করবো।

 

একাত্তর/জো
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর