বাইডেনের ইসরাইল নীতিতে তরুণ ভোটারদের ক্ষোভ বাড়ছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন স্মরণকালের সবচেয়ে বেশি মেরুকরণের রাজনৈতিক প্রতিযোগিতার একটি হতে যাচ্ছে। কিন্তু গাজায় যুদ্ধের জেরে ইসরাইলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন বাইডেনের মূল সমর্থক হিসেবে ভাবা তরুণ ভোটারদের সাথে তার জোরালো দ্বন্দ্ব তৈরি করছে।

আবদুল ওসমানু (২২) নিশ্চিত নন যে তিনি আবার জো বাইডেনের পক্ষে ভোট দিতে পারবেন। তিনি বলেন, এই দ্বিধাগুলির বেশিরভাগই ইসরাইলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের কারণে। মার্কিন মদদেই ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে তিনি মনে করেন।

২০২১ সালে স্থানীয় টাউন কাউন্সিলে নির্বাচিত ওসমানু বলেন, ‘একজন শান্তিপ্রিয়, মুসলিম ও কালো মানুষ হিসেবে, ফিলিস্তিনিদের দমন-পীড়ন দেখতে ভয়ানক। এটা আমার জন্য কঠিন হবে, আমার বিবেকে, এমন একজন রাষ্ট্রপতিকে ভোট দিতে যে বিভিন্ন উপায়ে এমন দমন-পীড়নে মদদ ও সহায়তা করে।’

কানেকটিকাটের এই তরুণ ভোটার বিবিসিকে বলেন, তিনি ২০২৪ সালে তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন নাকি রাষ্ট্রপতির ব্যালট ফাঁকা রাখবেন, তা ভাবছেন। তবে সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন, কারণ তিনি এবং অন্যান্য অনেক তরুণ ভোটাররা ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত হতে দেখতে চান না।

ওসমানুর মতো তরুণ ডেমোক্র্যাট ভোটারদের একটি ক্রমবর্ধমান সংখ্যক ইসরাইলকে সমর্থন ও গাজায় সংঘাতের ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সম্পর্কচ্ছেদ করছেন বলে মনে হচ্ছে। এটি ডেমোক্র্যাটদের জন্য উদ্বেগের কারণ, কারণ বাইডেনের ইসরাইল নীতির বিরুদ্ধে তরুণদের এ বিরোধিতা তার সমর্থনের একটি মূল স্তম্ভকে নাড়িয়ে দিতে পারে যা এ প্রবীণ রাজনীতিবিদকে ২০২০ সালে নির্বাচনী বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

সম্প্রতি পরিচালিত এক জরিপ বলছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যে ৭০ শতাংশই ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে বাইডেনের পদক্ষেপকে সমর্থন করেন না। 

ইসরাইলি সেনাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। নির্বিচারে বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে উত্তরাঞ্চলের বেশিরভাগ ভবন। সেনা অভিযানে প্রাণ হারিয়েছেন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্বের অনেক দেশ, চলছে বিক্ষোভ। তবুও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একতরফা নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে ইসরাইলকে। 

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের চিত্র দেখে তরুণ ডেমোক্র্যাট এবং সংখ্যালঘু ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে, যা ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক ভোটবাক্সের ক্ষতি করতে পারে।

ইসরাইলকে সমর্থন দেয়ায় অভ্যন্তরীণ এবং বিদেশি চাপের মুখে পড়েছেন জো বাইডেন। এমনকি তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে দেখা দেয়া বিভক্তির বিষয়টিও আগেই সামনে এসেছে। ৫০০ জনেরও বেশি বাইডেন সমর্থক প্রচার কর্মীকে গাজার পক্ষে কথা বলতে দেখা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক যুদ্ধবিরতির পর ইসরাইল আবারও আগের মতো হামলা শুরু করলে এবং হতাহতের সংখ্যা বাড়তে থাকলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের পুনরায় নির্বাচিত হওয়ার স্বপ্নপূরণকে জটিল করে তুলবে।

 

একাত্তর/জো
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর