প্রতীক পাওয়ার পর ঈগল প্রার্থীর মৃত্যু, বাতিল হচ্ছে ভোট 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম

অনেক লড়াই করে প্রার্থিতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেয়েছিলেন। কিন্তু প্রতীক পাওয়ার একদিনের মধ্যেই মৃত্যু হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের। 

আর এই স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর ফলে বাতিল হয়ে যাচ্ছে ওই আসনের নির্বাচন। সেখানে পরে আবার ভোট অনুষ্ঠিত হবে।  

শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটির হাসপাতালে মারা যান আমিনুল হক। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

ঈগল প্রতীকের প্রার্থী আমিনুল হক আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন আমিনুল।

পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন।

কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। কিন্তু যাচাই-বাছাই তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনে আপিল করেও মনোনয়ন ফিরে না পেয়ে আমিনুল হক হাইকোর্টে রিট করেন। সেখানে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার একদিন পরই মৃত্যু হলো তার। 

প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিউর রহমান। আর ভোট বাতিল হয়ে যাওয়ায় এখন নির্বাচন হবে ২৯৯ আসনে। 

আতিউর গণমাধ্যমকে তিনি বলেন, এখন ওই আসনের রিটার্নিং কর্মকর্তা নিয়ম অনুযায়ী গণ বিজ্ঞপ্তি জারি করবেন। তার নোটিশ পাওয়ার পর নির্বাচন কমিশন নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল ঘোষণা করবে।

নওগাঁ-২ আসনে আমিনুল ইসলাম ছাড়াও নৌকার শহীদুজ্জামান সরকার এবং লাঙ্গলের তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 

আরবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর