বছরজুড়ে ঢালিউডের আলোচিত সিনেমা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ এএম

বছরের শুরুতে বাংলা সিনেমার যেমন খরা ছিল তেমনি খরা ছিল বছরের শেষ সময়েও। তবে গতবারের মতো এবারও দুই ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়েই ছিল দর্শকের উন্মাদনা দেখা গেছে। বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যেমন মানসম্মত ছবি ছিলো তেমনি ছিল মানহীন সিনেমাও। বছরের দুই ঈদ, আর ঈদকে ঘিরেই আলোচনায় ছিলো মুক্তি পাওয়া ১৩ সিনেমা।

রোজার ঈদে মুক্তি পায় ৮ সিনেমা- আমিই বাংলাদেশ, জ্বীন, লোকাল, কিল হিম, পাপ, শত্রু, প্রেম প্রীতির বন্ধন ও আদম।

মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ দর্শক টানার শীর্ষে থাকলেও জ্বীন ছিলো দ্বিতীয় অবস্থানে। অনন্ত জলিলের কিল হিম সিনেমাটিও ছিলো নেটিজেনদের আলোচনায়। সিনেমা নিয়ে যেমন অন্তর্জালে আলোচনা হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে বিস্তর।

তবে দর্শক টানার প্রতিযোগিতায় লোকাল, পাপ, শত্রু, প্রেম প্রীতির বন্ধন ও আদম ছিলো অনেকটাই পিছিয়ে।

তবে রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর চেয়ে কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছিলো বেশি আলোচনায়।

কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।

মুক্তির পর দর্শক টানার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে ছিলো শাকিব খানের প্রিয়তমা ও আফরান নিশোর সুড়ঙ্গ। সুপারহিটের তকমাও পেয়েছে সিনেমা দুটো। শাকিব খানের ভিন্ন লুক আর বড়পর্দায় আফরান নিশোর অভিষেক সবমিলিয়েই অনেকটাই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।

কোরবানির ঈদের আরেক চমক ছিলো অভিনেতা মাহফুজ আহমেদের অভিনয়ে ফিরে আসা। দীর্ঘ আট বছর পর প্রহেলিকা সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তাই প্রিয়তমা ও সুড়ঙ্গের পাশাপাশি মাহফুজ ভক্তরাও সিনেমাটি দেখেছেন।

ক্যাসিনো ও লাল শাড়ি সিনেমা দর্শকের মধ্যে তেমন সাড়া না ফেলতে পারলেও মুক্তি পর কয়েকদিন বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজ ফুল দেখা গেছে।

ঈদের মুক্তি পাওয়া সিনেমা বাইরেও ‘মা’, ‘মায়ার জঞ্জাল’, ‘জেকে ১৯৭১’ ও অন্তজালের মতো প্রায় দুই ডজনের মত সিনেমা ছিলো আলোচনায়। সিনেমাগুলোর মধ্যে বিগ বাজেট ও ভিন্ন গল্পের সিনেমা থাকলেও তেমন দর্শক টানতে পারেনি।

এদিকে বছরের শেষ সময়ে এসে মুক্তি যুদ্ধের সিনেমা ১৯৭১ সেই সব দিনগুলি যেমন প্রশংসিত হয়েছে। তেমনি প্রচলিত প্রথা ভেঙে দর্শকও টেনেছে।

তবে বছর জুড়ে মুক্তি পাওয়া সব সিনেমার মধ্যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার ছিল সবচেয়ে বেশি আলোচনায়। সিনেমাটিতে আরিফিন শুভর অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচনাও হজম করতে হয়েছে ছবিটির নির্মাণ প্রক্রিয়া নিয়েও।

একাত্তর/আরএ
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর