আওয়ামী লীগের ইশতেহার উন্নয়ন পরম্পরার রূপরেখা: ড. আতিউর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে বাংলাদেশের উন্নয়ন পরম্পরার রূপরেখা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের ইশতেহার- স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ড. আতিউর রহমান বলেন, এই ইশতেহার নিঃসন্দেহে আমাদের উন্নয়নের পরম্পরার গল্প। বঙ্গবন্ধু কন্যার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। তবুও তিনি গত ১৫ বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিয়ে এসেছেন।’

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হওয়ার গল্প এবারের ইশতেহার। এটা শুধু গল্পই নই এর মাঝে রূপরেখাও আছে। একই সঙ্গে কোথায় কোথায় চ্যালেঞ্জ আছেও তাও তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্য বাড়ার কথা হচ্ছে, কিন্তু একই সময়ে পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে তা বলা হচ্ছে না।’ তরুণদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণরা যেন ভোট দিতে যায়। ভোটের পরিবেশ যেন সুন্দর থাকে। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ভোট দিতে গেলেই দেশটা সুন্দর হয়ে উঠবে।

এবারের ইশতেহার বাস্তবায়ন হলে দেশের ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে উল্লেখ করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে কৃষিতে যেসব প্রযুক্তি নিয়ে এসেছে তার মাধ্যমে দেশে কৃষি বিপ্লব হয়েছে। 

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। 

আলোচনা সভার শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং আশপাশের এলাকায় তরুণ প্রজন্মসহ সব শ্রেণি পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করতে 'গো ভোট' ক্যাম্পেইন করেন আলোচকেরা।

এআরএস
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সরকারকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন দলের নতুন যুক্ত হওয়া চার স্থায়ী কমিটির সদস্য।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সরকারের ছয়মাস পূর্তিতে নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফায় দেওয়া অঙ্গীকারের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর