শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত ১৫

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নির্বাচনী মিছিলে বোমা হামলায় হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। 

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নড়িয়া উপজেলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি নজরুল খলিফা (৪৭), মন্নান বেপারী (৬৫), রশিদ চৌকিদার (৪৫), নজরুল বেপারী (৪০), সুমন মোড়ল (৩০), মহিউদ্দিন বেপারী (৩৮), আবদুর রহিম (৩৬) ও নজরুল ইসলাম সরদারের (৬০) পরিচয় পাওয়া গেছে। 

যুবলীগ নেতা নজরুল খলিফা জানান, সন্ধ্যায় খালেদ শওকত আলীর সমর্থকরা একটি মিছিল নিয়ে পৌরসভার বাঁশতলা এলাকা থেকে মুলফৎগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মিছিলটি মুলফৎগঞ্জ ব্রিজের কাছাকাছি এলে নৌকার পোস্টার লাগানো একটি সাদা মাইক্রোবাস থেকে মিছিলে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা করে। হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে নড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। 

ঈগল প্রতীকের প্রার্থী খালেদ শওকত আলী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার সমর্থকদের মিছিলে ককটেলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে ১৫ জন আহত হলেও গুরুতর অবস্থায় রয়েছেন পাঁচজন। নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম এ হামলা করিয়েছেন।

জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বাঁশতলাতে ঈগল প্রতীকের সমর্থকরা নিজেরা নিজেদের বোমা হামলায় আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনার সঙ্গে নৌকার নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে পুলিশ সুপার মাহবুবুল আলম  বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনা হবে।

একাত্তর/এসি
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর