সাবেক মেয়রের জাহাঙ্গীর আলমের সমর্থনে শক্ত অবস্থানে গাজীপুরের চারটি আসনের স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা মনে করছেন, জটিল রাজনীতির এই জেলায় এবারের নির্বাচনী লড়াই জমবে হাড্ডাহাড্ডি।
গাজীপুর-১ আসনে মুক্তিযযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিপক্ষে শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা। আর গাজীপুর-৩ আসনে একজন সংরক্ষিত অন্যজন নির্বাচিত। দুই সংসদ সদস্যের প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনেও।
গাজীপুর-৩
দীর্ঘদিনের সংসদ সদস্য রহমত আলীর মৃত্যুর পর শ্রীপুর মাওনা নিয়ে গঠিত গাজীপুর-৩ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। জেলার প্রথম সারির নেতা হলেও এবার পাননি নৌকা প্রতীক। রহমত আলীর মেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী নৌকা প্রতীক পেলেও সাত প্রার্থীর মধ্যে তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ট্রাক প্রতীকের সঙ্গে।
গাজীপুর-২
বাবার মৃত্যুর পর পরপর চারবার গাজীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আহসান উল্লাহ মাস্টারের ছেলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মোট ৯ জন প্রর্থী হলেও সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের সমর্থনে এই আসনে এবার শক্ত অবস্থানে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন। ঈগল প্রতীকে এই আসনে আছেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম। তিন শক্ত প্রার্থীর এই আসনে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা আর ট্রাক প্রতীকে। যদিও কেউ কেউ মনে করেন লড়াই হবে ত্রিমুখী।
গাজীপুর-১
গত ১৫ বছর গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছয়জন প্রার্থী থাকলেও এই আসনে সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের সমর্থনে তার মূল প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের কালিয়াকৈরের সাবেক উপজেলা চেয়াম্যান রেজাউল করিম রাসেল। একই দলের দুইজন নেতার এই আসনেও লড়াই হবে হাড্ডাহাড্ডি।
গাজীপুর-৫
বাবার মৃত্যুর পর গাজীপুর-৫ আসনের রাজনীতিতে আসেন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
কালিগঞ্জ, সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত গাজীপুর-৫ আসনে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান। আটজন প্রার্থী থাকলেও এই আসনে নৌকার লড়াই হবে ট্রাক প্রতীকের সাথে।
পথ কুসুমাস্তীর্ণ নয়, কিন্তু প্রমাণ করতেই হবে: সিইসি
ঢাকার চারটি আসনে তীব্র লড়াইয়ের আভাস