ব্যাংকখাতে আস্থা ফেরানোই নতুন বছরের বড় চ্যালেঞ্জ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

নতুন বছরে ব্যাংকখাতে আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যাংকাররা। তারল্য সঙ্কট, বাড়তে থাকা খেলাপি ঋণ, ডলারের স্বল্পতা কাটানোকেই নতুন বছরে ব্যাংকখাতের বড় কাজ মনে করছেন তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রেখে আমানতকারীদের ব্যাংকমুখী করার চেষ্টা ও সুশাসন নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে।

ডলার-সংকটের মধ্য দিয়েই গেল বিগত বছরটা। ডলারের কাগজে কলমে দাম বছরের শুরুতে ছিল ১০৩ টাকা, যা বেড়ে শেষে হয়েছে ১১০ টাকা, সেটিও কাগজেই। বেড়েছে টাকার সংকটও।

সংকটের সময়ে পরিত্রাণ কর্তা হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঋণ ব্যাংকখাতে সংস্কারের চাপ তৈরি করেছে। এতে সুদ হারের ৬-৯ নীতি থেকে সরে কিছুটা বাজারমুখী ব্যবস্থায় গেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডলারের দামও বাজারভিত্তিক করার চেষ্টা করছে।

বছরভর শরিয়াভিত্তিক ও প্রচলিত ধারার কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদের অনিয়ম ছিল লাগামছাড়া। সব মিলিয়ে গেল বছরটা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গেছে ব্যাংকখাত।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, খেলাপি ঋণের চ্যালেঞ্জসহ বেশ কিছু চ্যালেঞ্জ ছিলো এ বছর। যার নেটওয়ার্ক বেশি, খেলাপি ঋণের পরিমাণ কম, প্রবাসী আয় বেশি এসেছে- সেসব ব্যাংক ২০২৩ সালে ভালো করেছে।

তবে বছর শেষে আর্থিক খাতের বেশ কিছু সূচক আবার নড়েচড়েও বসেছে। ব্যাংকের বাইরের মুদ্রা আবার ফিরেছে ভল্টে। বেড়েছে আমানতের পরিমাণ। আমানত সংগ্রহে ব্যাংকগুলো বাড়াচ্ছে সুদহার হার, যা এখন সাড়ে ৭ থেকে ১২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ঋণের সুদ হার বেড়ে হয়ে ১২ শতাংশ। তবে নতুন বছরে পুরো ব্যাংকখাত নিয়মের মধ্যে না ফিরলে ঝুঁকি দেখছেন খাত সংশ্লিষ্টরা। 

আর বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের ব্যাংকমুখী করে, আর্থিকখাতে শৃঙ্খলা ফেরাতে, আরও উদ্যোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলছেন, আমরা এখন মূল্যস্ফীতি কমানোর ওপর সবচেয়ে বেশি জোড় দিচ্ছি। এইসময়টাতে স্বাভাবিকভাবেই আমানতকারীরা ভালো রেট পাবে।

পাশাপাশি জীবনযাত্রার খরচ যাতে সহনীয় পর্যায় রাখতে প্রয়োজনে সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখার ইঙ্গিতও দিল বাংলাদেশ ব্যাংক।

 

একাত্তর/আরএ
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর