জামালপুর-৫: ঈগলের হামলায় নৌকার পাঁচ সমর্থক আহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২৬ পিএম

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের ওপর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

বুধবার রাতে সদরের মহেশপুর কালিবাড়ীতে হামলার সময় তিনটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। 

আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার অন্যতম হোতা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লুৎফুল কবির বাবুর বিচার দাবি জানিয়েছেন নৌকার সমর্থকরা।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর-৫ (সদর) আসনের নৌকার প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ওই এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় ছাত্রলীগের তিন নেতা নৌকা ও ঈগলের প্রচার কেন্দ্রের মাঝামাঝি মোটরসাইকেল রাখে। সেসময় ক্ষিপ্ত হয়ে ঈগলের কর্মীরা ছাত্রলীগ নেতাদের মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেয়। ভাঙচুর করা হয় নৌকার প্রচার কেন্দ্রে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত বুধবার বিকেলে সদরের শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রে ঈগল প্রতীকের সমর্থকদের হামলায় ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

একাত্তর/আরএ
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর