স্কুলশিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট করছে মুক্তিযুদ্ধ জাদুঘর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের পাঠকে আরও আকর্ষণীয় এবং কার্যকর করে তুলতে ‘শিক্ষা-সহায়ক ডিজিটাল কনটেন্ট’ তৈরি ও সরবরাহের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণির বাংলা, ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠের ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়েছে। এগুলো মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে সারা দেশের স্কুলগুলোতে এগুলো সরবরাহ করা হবে। চলতি বছরের শিক্ষাক্রমের প্রথম ত্রৈমাসিক পর্বের আগেই এটি চালু হতে পারে।

সংবাদ সম্মেলনে বাংলা বইয়ের মুক্তিযুদ্ধের পাঠটি নিয়ে তৈরি করা ডিজিটাল কনটেন্টটি বড় পর্দায় দেখানো হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও জানানোর যে সচেতন প্রয়াস দেখা গেছে তার সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের লক্ষ্য ও উদ্দেশ্য সংগতিপূর্ণ। সে কারণেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সর্বোত্তমভাবে বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল কনটেন্ট সম্পর্কে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, গত বছর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের বিষয়টি ভিন্নভাবে যুক্ত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বইয়ের তিন দিনের রোজনামচা এবং ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইতে শহীদ মুক্তিযোদ্ধা আজাদের কাহিনি যুক্ত হয়েছে। প্রথম পর্যায়ে এই দুটির ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইটি বিশেষজ্ঞদের নিয়ে একটি দল করা হয়েছে। তারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই কাজটি করেছেন। শিক্ষার্থী ও শিক্ষকদেরও এটি বিনামূল্যেই ব্যবহার করতে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, ডিজিটাল কন্টেন্টের ব্যাখ্যা প্রদান করেন ট্রাস্টি মফিদুল হক, ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের, ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম জাবের ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. আবু সাইদ।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর