নাশকতাকারীর তথ্য দিলেই মিলবে লাখ টাকা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম

ভোট ঘিরে নাশকতাকারীদের ব্যাপারে ‘সুনির্দিষ্ট’ তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে।

রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর এক দিন আগে শুক্রবার ভোরে ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারটি ভোট কেন্দ্রেও আগুন দেওয়া হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি পণ্ড হয়ে যাওয়া সমাবেশের পর থেকে দলটির হরতাল-অবরোধের কর্মসূচির মধ্যে সারা দেশে প্রায় তিনশ’ যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।

এবার ভোটের আগে কেন্দ্রগুলোতেও আগুন দেওয়ার খবর আসছে।

শনি ও রোববার হরতাল ডেকেছে বিএনপি। নির্বাচন আর হরতালের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীও।

এসব নাশকতা ও সহিংসতার ঘটনা ঠেকাতে জড়িতদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নাশকতাকারীদের ব্যাপারে তথ্যদাতাদের পরিচয়ও গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

ভোটের মাঠে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেমেছে সশস্ত্র বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর র‍্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী।

কেএসএইচ
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর